Terms & Conditions

Please review our terms and conditions before making a purchase

পন্যের বিবৃতি

টেক ম্যাক্স তার ওয়েবসাইটে প্রদর্শিত যেকোনো পণ্যের দাম, স্পেসিফিকেশন, এবং শর্তাবলী কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তন করার ক্ষমতা রাখে।

কোনো টাইপোগ্রাফি বা ফটোগ্রাফিক ত্রুটির জন্য টেকম্যাক্স দায়ী নয়। আমাদের ওয়েবসাইটের সমস্ত ছবি ডিজিটালভাবে তৈরি অথবা অন্যান্য ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। বাস্তব পন্যের সাথে ওয়েবসাইটে প্রদর্শিত পন্যের রঙ, এবং টেক্সচার, আকার ইত্যাদি ভিন্ন হতে পারে।

পন্যের স্টক ও সহজলভ্যতা পরিবর্তনশীল। টেক ম্যাক্স ওয়েবসাইটে কোন পন্য যদি “In Stock” হিসেবে প্রদর্শিত হয় সেই ক্ষেত্রেও পণ্যটি না থাকার ক্ষুদ্র সম্ভাবনা থাকতে পারে।

মানবীয় ত্রুটি এবং অন্যান্য কারণের কারণে, আমরা গ্যারান্টি দিতে পারি না যে সমস্ত আইটেমের বিবরণ, ফটোগ্রাফ, রেফারেন্স, বিস্তারিত স্পেসিফিকেশন, মূল্য, লিঙ্ক এবং অন্যান্য পণ্য-সম্পর্কিত তথ্য সম্পূর্ণরূপে সঠিক, টেক ম্যাক্স এই ত্রুটির জন্য দায়ী নয় ।

অর্ডার ও ডেলিভারি

আপনার অর্ডারের প্রোডাক্টটি যদি আমাদের স্টকে থাকে এবং আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে থাকে অথবা ক্যাশ অন ডেলিভারি, তাহলে অর্ডারটি ২৪-৪৮ ঘন্টার মধ্যে প্রসেসিং করা হবে ৷ আমরা সেইম দিনে যেকোন পণ্য ডেলিভারির নিশ্চয়তা না দিলেও দেশের প্রায় সকল প্রান্তে আমরা পণ্য ডেলিভারি দিয়ে থাকি । সাপ্তাহিক ছুটি বা বন্ধের দিনে অর্ডার প্রোসেসিং হয় না । টেক ম্যাক্স যেকোনো পূর্ব ঘোষণা ছাড়াই আপনার অর্ডার বাতিল করার ক্ষমতা রাখে

ওয়ারেন্টি গ্রহনের শর্তসমূহ

ওয়ারেন্টি সার্ভিস গ্রহণের জন্য গ্রাহক কে পণ্য ক্রয়ের প্রমাণ (চালান, ক্রয় রশিদ) বাধ্যতামূলক প্রদর্শন করতে হবে। ওয়ারেন্টি সম্পন্ন হওয়ার পর যদি পণ্যটি ক্রেতার ঠিকানায় পাঠাতে হয় তার জন্য গ্রাহক কে রিটার্ন শিপিং চার্জ প্রদান করতে হবে । টেক ম্যাক্স যে কাউকে ওয়ারেন্টি পরিষেবা প্রত্যাখ্যান করার বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে

টেক ম্যাক্স বিস্তারিত ওয়ারেন্টি পলিসি

টেক ম্যাক্স বিস্তারিত রিফান্ড ও রিটার্ন পলিসি

বিস্তারিত জানতে কল করুন – 01631000700 অথবা 01617119988 (WhatsApp Available)
(সকাল ১০.৩০টা থেকে রাত ৮টা)